ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বিএনপি ক্ষমতায় এসে গত ছয় মাসেই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার চিত্র তুলে ধরেন তিনি।

১. অর্থনৈতিক অব্যবস্থাপনা ও জ্বালানি সংকট।

২. বিদ্যুৎ সংকট ও রেকর্ড লোডশেডিং।

৩. অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যনির্ধারণ নীতি বাতিল ও হাম ব্যবস্থাপনায় ব্যর্থতা।

৪. ব্যাংক দখল ও বাজার সিন্ডিকেট।

৫. বিরোধী দলের ওপর দমনপীড়ন ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ।

৬. গণভোটের জনরায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা।

৭. প্রাতিষ্ঠানিক দলীয়করণ ও নিয়োগ-বাণিজ্য।

৮. ঘুষ প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দুর্বল আইন প্রণয়ন।

৯. সুপ্রিমকোর্ট সচিবালয় বিলুপ্তি।

১০. আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দখল ও চাঁদাবাজি।

১১. শিক্ষাঙ্গনে সরকারদলীয় ছাত্রসংগঠনের সন্ত্রাস।

১২. জুলাইয়ের আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গাফিলতি।

১৩. দ্বিধাবিভক্ত পররাষ্ট্রনীতি।

নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানো হয়েছে। এসব পদ ও প্রতিষ্ঠানকে মনোনয়নবঞ্চিত এবং নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে বিএনপি।

তিনি জানান, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৬৭০টি ঘটিয়েছে বিএনপি নিজেই। এসব ঘটনায় দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

আপডেট সময় : ১১:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬