ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

সরকারের ১৮০ দিন পূর্তিতে রাজশাহী কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পথচলার ১৮০ দিন সফলভাবে সম্পন্ন হওয়ায় রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজশাহী কলেজ হোস্টেলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম। সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশিকুজ্জামান প্রীতম বলেন, “এই সরকার বিগত ১৮০ দিনে আমাদের যে আশা দিয়েছে, পরবর্তী পাঁচ বছরে আরও ভালো কিছু করে দেখাবে।”

রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, “সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেশের বিগত পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। এর থেকেই বোঝা যায়, বর্তমান সরকার আমাদের কী দিতে পেরেছে এবং কী দিতে পারেনি।”

তিনি আরও বলেন, “ওই দুর্নীতির সাম্রাজ্য, গুমের সাম্রাজ্য ভেঙে দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানকে লাল সালাম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাননীয় সরকারকে রাজশাহী কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।”

সমাবেশে রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, “সরকার ১৮০ দিনে কতটা সফলভাবে দেশ চালিয়েছে, আমরা দেখতে পেয়েছি। বিদেশি বিভিন্ন মিডিয়াতেও সেটা দেখতে পেয়েছি। দেশের ৬৬ শতাংশ মানুষ তাদের এই সফলতায় খুশি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আমরা তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আজকের এই মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখতে পেয়েছি। তারই ধারাবাহিকতায় রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এই মিছিলটি করা হয়েছে।”

এ সময় রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের রশিদ, সাংগঠনিক সম্পাদক নেহাল আহমেদ রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারের ১৮০ দিন পূর্তিতে রাজশাহী কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

আপডেট সময় : ০৯:৩৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬