ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি-জরুরি সভায় নানা অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচন দাবিতে কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের আর্থিক স্বচ্ছতা, সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মকাণ্ড এবং একক সিদ্ধান্তে বিভিন্ন কার্যক্রম পরিচালনাসহ নানা বিষয়ে অভিযোগ তুলে ধরেন কয়েকজন সদস্য।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহারিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল, রউফ উদ্দিন রাফি এবং মোঃ আজিবার রহমান। সভায় কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল বলেন, প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ হওয়া, কেনাকাটাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নেওয়া এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে প্রেসক্লাবকে চাঁদাবাজিমুক্ত রাখারও দাবি জানান তিনি। রাজিব আলী রাতুলের অভিযোগ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা না করে এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন।

এমনকি প্রেসক্লাবের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সংগঠনের কার্যালয়কে বিভিন্ন সালিস-মীমাংসার কাজে ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, প্রেসক্লাবের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতা ও সাংগঠনিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হয়নি। রাজিব আলী রাতুল আরও বলেন, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।

তার দাবি, প্রেসক্লাবের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বর্তমান সাধারণ সম্পাদককে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে হবে। তিনি বলেন, আমরা সাধারণ সম্পাদকের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। তা না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই ধরনের অভিযোগ ও দাবি তুলে ধরেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহারিয়ার অন্তু বলেন, গোলাম মোস্তফা মামুন সদস্য পদে না থেকেও সরাসরি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় প্রেসক্লাবের নেতৃত্বে তার থাকা নিয়ে প্রশ্ন তোলেন শাহারিয়ার অন্তু। তিনি বলেন, রাজশাহী প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে সাংবাদিকতার পেশাগত মান, যোগ্যতা ও সাংগঠনিক শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। যোগ্য ও পাঠকপ্রিয় গণমাধ্যমের সাংবাদিকদের প্রেসক্লাবের কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। শাহারিয়ার অন্তু আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ সম্পাদককে পদত্যাগ করে আহ্বায়ক কমিটির মাধ্যমে আলোচনার ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা উচিত।

এতে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আস্থা ফিরবে এবং সংগঠনের ঐতিহ্যও রক্ষা পাবে। অভিযোগের বিষয়ে জানতে গোলাম মোস্তফা মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলে তিনি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং বর্তমান কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন করেন।

তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি অবৈধ। বর্তমান কমিটিতে আমি স্বাক্ষর করিনি। সভাপতি জানান, তিনি বর্তমানে কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন এবং দুই পা ফুলে যাওয়ায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে প্রেসক্লাবে নিয়মিত যেতে পারছেন না বলেও জানান তিনি। সভায় বক্তারা বলেন, রাজশাহী প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি রাজশাহীর সাংবাদিকতা ও গণমাধ্যমের ঐতিহ্যের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠান।

তাই ব্যক্তিকেন্দ্রিক বিরোধের পরিবর্তে গঠনতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্বের ভিত্তিতে সংগঠন পরিচালনার দাবি জানান তারা। জরুরি সভা থেকে বর্তমান সংকট নিরসনে সাধারণ সম্পাদকের পদত্যাগ, আহ্বায়ক কমিটি গঠন এবং সদস্যদের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। পাশাপাশি দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান সভায় উপস্থিত সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি-জরুরি সভায় নানা অভিযোগ

আপডেট সময় : ০৪:০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬