ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে বিএনপির বৈঠকের সমালোচনায় জামায়াত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ায় সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়ে এ নিয়ে কথা বলেন ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘একটা বিষয়ে আমরা প্রতিবাদও করতে চাই। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতে রেকর্ড আমাদের জানা নেই। তো এই কাজটি ওনারা করছেন। তাহলে ওনারা গণতন্ত্রকে কীভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, না হলে আমি স্বৈরতন্ত্র।’

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক জানান, অলি আহমদের মনোনয়নপত্রে জামায়াত আমির শফিকুর রহমান প্রস্তাবক ও এনসিপির আব্দুল্লাহ আল-আমিন সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন। অলি আহমদকে যোগ্য প্রার্থী উল্লেখ করে তিনি দাবি করেন, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে জয়ী হতেন জামায়াত জোটের প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সচিবালয়ে বিএনপির বৈঠকের সমালোচনায় জামায়াত

আপডেট সময় : ১০:২২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬