ফলে তার ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই দ্রুততম সময়ে নতুন এই পরিবর্তন আনা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
এলজিআরডির দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন, এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তা দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে।
অন্যদিকে, সালাহউদ্দিন আহমেদের দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে। এর আগে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ান।




















