ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির কাছে আইআরআইয়ের জাতীয় জরিপের প্রতিবেদন হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল। বুধবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আসিফ মাহমুদ তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, “সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধি দল তাদের সর্বশেষ জাতীয় জরিপের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে এনসিপির কাছে হস্তান্তর করে। এ সময় জরিপের বিভিন্ন ফলাফল ও প্রতিবেদনের নানা দিক নিয়ে মতবিনিময় হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়। একই সঙ্গে অব্যাহত যোগাযোগ, সংলাপ ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।”

আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লকেল প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। তার সঙ্গে ছিলেন সংস্থাটির রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক। এ সময় এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকবিষয়ক ডেস্কের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ।

এর আগে মঙ্গলবার এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটির অনুমোদন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পৃক্ততা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় কার্যক্রম আরও সুসংহত করতে গঠিত এ উপকমিটির প্রধান করা হয়েছে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ উপকমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, মাহবুব আলম মাহির, মনিরা শারমিন, নাভিদ নওরোজ শাহ, এ এস এম সুজা উদ্দিন, রাফে সালমান রিফাত, আয়মান রাহাত, তৌহিদ হোসেন, এ কে ফ্লোরা হক, মনজিলা ঝুমা, আশরেফা খাতুন ও তৌহিদ আহমেদ আশিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনসিপির কাছে আইআরআইয়ের জাতীয় জরিপের প্রতিবেদন হস্তান্তর

আপডেট সময় : ০৩:১৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬