ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার বাসের এ দুর্ঘটনা ঘটে।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

আপডেট সময় : ০৬:০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬