ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কলেজে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের কর্পোরেট জগতের সঙ্গে পরিচিত করা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য দক্ষ ও প্রস্তুত করে তুলতে রাজশাহী কলেজ বিজনেস ক্লাব (আরসিবিসি)-এর উদ্যোগে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে রাজশাহী কলেজ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষতার অভাব থাকলে হাজার হাজার শিক্ষার্থী এমএ পাস করেও বেকার থেকে যাবে। প্রশ্নপত্র একটু কঠিন হলেই আন্দোলনে নামলে চলবে না; বরং নিজেকে চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে হবে। বর্তমানে আমার অফিসে ২০ জন অফিস সহকারী রয়েছেন, যাদের সবাই এমএ পাস। কিন্তু এমএ পাস করে অষ্টম শ্রেণি পাসের জন্য নির্ধারিত চাকরি করা নিশ্চয়ই কারও প্রত্যাশা হতে পারে না।তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করে তুলতে এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যদের ধন্যবাদ জানান।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্ট টেকনোলজিস লিমিটেডের ডেপুটি ম্যানেজার ও রাজশাহী কলেজের প্রাক্তন শিক্ষার্থী মো. সাব্বির করিম। তিনি কর্পোরেট চাকরির জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করতে হবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জনের উপায়, কর্মক্ষেত্রের বাস্তবতা, সম্ভাবনা এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা মো. গোলাম রব্বানী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. নাফিজ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. তরিকুল ইসলাম, আরসিবিসির বর্তমান ও সাবেক সদস্য এবং রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু একাডেমিক ফলাফল নয়, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, সমস্যা সমাধানের সক্ষমতা এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জনের বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কর্পোরেট জগত সম্পর্কে বাস্তব ধারণা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬