ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

যুবকদের মানোন্নয়নে মতিহার থানা যুব বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ‘যুবকদের নিয়ে মানোন্নয়ন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজশাহীর ইসলামিয়া কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিহার থানা আমির অধ্যাপক মোজাম্মেল হক এবং মতিহার থানা সেক্রেটারি রফিকুল ইসলাম মণ্ডল।

অনুষ্ঠানের শুরুতে মতিহার থানা জামায়াতের দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. শেখ ফরিদ পবিত্র কোরআনের আলোকে দারস পেশ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন মতিহার থানা যুব বিভাগের সভাপতি মো. আফজাল হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনে নিয়মিত প্রশিক্ষণ ও মানোন্নয়নমূলক কার্যক্রমের বিকল্প নেই। তারা যুবকদের আত্মশুদ্ধি, সুশিক্ষা, সামাজিক দায়িত্ববোধ এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

সকাল ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া কর্মশালাটি সকাল ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে মতিহার থানা যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও যুব সদস্যরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবকদের মানোন্নয়নে মতিহার থানা যুব বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬