ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কলেজে র‍্যাবের টাউনহল মিটিং অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহীর উদ্যোগে একটি টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১২টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

টাউনহল মিটিংয়ে মাদকের অপব্যবহার, সাইবার অপরাধ, কিশোর গ্যাং ও যুব অপরাধ, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ, ট্রাফিক ও সড়ক নিরাপত্তা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

অনুষ্ঠানে র‍্যাবের পক্ষ থেকে একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠনে পাঁচ দফা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পরিকল্পনার মধ্যে ছিল, যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ও নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা, সাইবার অপরাধ প্রতিরোধে নিরলস নজরদারি ও তদন্ত কার্যক্রম জোরদার করা, জনগণের অংশীদারিত্বে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা। মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

র‍্যাব ৫ এর অধিনায়ক খন্দকার মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, ১ বিজিবি রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক ড. মো. শফিকুল ইসলাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজে র‍্যাবের টাউনহল মিটিং অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬