ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ নিয়ে যে কথা বললেন শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক: টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পদত্যাগের বিষয়ে অবস্থান জানতে চাইলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সংসদে গিয়ে এ বিষয়ে কথা বলবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মোবাইল ফোনে সাংবাদিকরা যোগাযোগ করলে মন্ত্রী বলেন, ‘এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দেব না, সংসদে প্রশ্নোত্তরের জবাব দেব। সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই তারপর ইন্টারভিউ দেব।’ এদিকে আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

এদিকে তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ডে গেছেন একদল শিক্ষার্থী। পথে পুলিশি বাধার মুখে পড়েন তারা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক- মিলনের পদত্যাগ’ স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পদত্যাগ নিয়ে যে কথা বললেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১১:২৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬