ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তেলের সরবরাহ ও বৈশ্বিক চাহিদা। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার (০৭ জুলাই) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে। খবর: রয়টার্স

লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা প্রায় ০.৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২৯ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৬৮ দশমিক ৮৪ ডলারে ওঠে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সরবরাহব্যবস্থা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত তাৎক্ষণিক মূল্যচাপ কমিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ঘিরে অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। ফলে যুদ্ধবিরতির স্থায়িত্ব এবং সম্ভাব্য ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতা না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার বক্তব্য বাজারে নতুন করে ভূরাজনৈতিক ঝুঁকির আশঙ্কা তৈরি করেছে।

বিশ্লেষকদের নজর এখন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পরিস্থিতি এবং উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানির ধারাবাহিকতার দিকে। পাশাপাশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে জ্বালানির চাহিদা কতটা বাড়ে, সেটিও আগামী দিনের দামের জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে উৎপাদন বাড়ানোর ধারা অব্যাহত রেখেছে ওপেক প্লাস। জোটটি আগস্ট থেকে দৈনিক আরও ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত জুনে দৈনিক ৩৮ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল উৎপাদন করেছে, যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

আপডেট সময় : ০৩:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬