ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী মমতাজের জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন। আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, মমতাজকে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছেন হাইকোর্ট।

তবে মমতাজের বিরুদ্ধে আরো মামলা থাকায় এখনই তার মুক্তি মিলছে না বলে জানিয়েছেন তার আইনজীবী মোসাম্মৎ খাইরুন্নেসা। তিনি বলেন, “তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। যে তিন মামলায় আজ জামিন হয়েছে, তার মধ্যে দুটি মানিকগঞ্জের, অন্যটি কোতোয়ালি থানার।”

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী মমতাজের জামিন

আপডেট সময় : ১২:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬