প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন
- আপডেট সময় : ১০:৫২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আপিল দায়েরের পর সাংবাদিকদের মনিরা শারমিন বলেন, ‘আজ আমরা মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল ফাইল করেছি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের পক্ষে থেকে শুনানির সময় দিয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল শুনানির জন্য আসব আবার।
জানা গেছে, এনসিপি নেত্রী মনিরা শারমিন কৃষি ব্যাংক যোগদান করেন ২০২৩ সালের নভেম্বরে আর পদত্যাগ করেন ২০২৫ সালের ডিসেম্বরে। নির্বাচনের আইন অনুযায়ী পদত্যাগ করার পর তিন বছর অতিবাহিত না হওয়ায় গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে।
এ বিষয়ে তিনি বলেন, সরকারি চাকরি হিসেবে আমি যে পর্যায়ে কাজ করেছি, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। কাজেই আমি মনে করি না যে এটা মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো।
এর আগে গত ২২ এপ্রিল জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আর মনিরা শারমিনকে চাকরিসংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সরবরাহ করার আদেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়। পরে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।




















