ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: সমাজে কেউ খাবে আর কেউ না খেয়ে থাকবে এমন বৈষম্যমূলক সমাজ জামায়াতে ইসলামী দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াত।

শনিবার দুপুরে রাজধানীর উত্তরাসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকর্মীদের মাঝে গ্রীষ্মকালীন ফল উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, নগরীর পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আরও পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

পরে রাজধানীর উত্তরখানের মৈনারটেক এলাকায় তরুণদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ‘মিট দ্য ফিউচার’ অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, তরুণদের আদর্শ ও নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে উঠলে সমাজ থেকে চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ দূর করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা গড়ে তুলতে তরুণ প্রজন্মকে কুরআন-হাদিসের শিক্ষা গ্রহণ করতে হবে। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সদাচরণ ও পারস্পরিক সম্মানবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

আপডেট সময় : ১১:১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬