ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাইরে মোটরসাইকেল রেখে মসজিদে নামাজ পড়াতে ঢুকেছিলেন ইমাম। নামাজ আদায়ে সময় লাগে ১০ মিনিট। এই সময়ের মধ্যেই তাঁর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে চোর।

বুধবার বিকেলে আসরের নামাজের সময় রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকার মসজিদ-এ কুবা’র সামনে এই ঘটনা ঘটে। চলাচলের একমাত্র বাহনটি খোয়া যাওয়ায় বেকায়দায় পড়েছেন ওই মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ।

এ ব্যাপারে তিনি নগরের চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত বুধবার বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে আসরের নামাজ পড়ানোর জন্য মসজিদের ভেতরে যান ইমাম। তখন মসজিদের সামনে বাজাজ ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেলটি (রাজ-মেট্রো-হ-১৪-০১৩৫) রেখে যান। নামাজ আদায়ের পর দেখেন, মোটরসাইকেল নেই। চোর তার মোটরসাইকেলটি নিয়ে গেছে।

এ বিষয়ে ‎ইমাম হোসাইন আহমদ জানান, চলাচলের একমাত্র বাহনটি হারিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার এবং চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তিনি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
‎এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

আপডেট সময় : ০৯:২৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬