ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি বাড়িতে গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর আসামি সোনাডাঙ্গা থানার এএসআই পপি রানী সাহা ও তার স্বামী এএসআই সঞ্জয় কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত গৃহকর্মী মিলন চন্দ্র দাস (২০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভিকটিমের মা মিনতী রানী দাস বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন। মামলায় এএসআই পপি রানী সাহা ও এএসআই সঞ্জয় কুমার সরকারকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার ৬ নম্বর সড়কের ৪১৪ নম্বর কর্মরত গৃহকর্মী মিলন চন্দ্র দাসকে শারীরিকভাবে নির্যাতন করেন অভিযুক্তরা। মিলনের বাড়ি নরসিংদী জেলায়। তিনি ওকিল চন্দ্র দাসের সন্তান ।

সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে বুধবার ঘটনার পর সোনাডাঙ্গা থানার এসআই মো. সাইফুল ইসলাম আহত মিলনকে উদ্ধার করে প্রথমে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যান। পরে ওই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের সার্জারি ৯/১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

সাইফুল ইসলাম বলেন, ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬