ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষক/মেন্টর তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল ওদুদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিনসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।কর্মশালায় বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি বা পরিবারকে নয়, একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়।

একটি সুস্থ, মেধাবী ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।

তারা বলেন, তরুণ সমাজের মধ্যে মাদকের ঝুঁকি দিন দিন বাড়ছে। বিশেষ করে সিগারেটসহ বিভিন্ন নেশাদ্রব্যের ব্যবহার তরুণদের মাদকাসক্তির দিকে ঠেলে দিচ্ছে। এ সমস্যা মোকাবিলায় আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন ও কার্যকর করতে হবে। শিক্ষকদের শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখতে হবে।তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ গ্রহণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি সক্রিয় রাখতে হবে এবং নিয়মিত সভার মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষক প্রশিক্ষক/মেন্টর হিসেবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রশিক্ষিত মেন্টরদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা

আপডেট সময় : ০৫:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬