ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাজশাহী মহানগর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন রাজশাহী মহানগর ছাত্রদলের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃখালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আজ নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি।

তিনি আরো বলেন, একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই আমরা শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না, বরং নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং লাগানো গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানাই।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম , যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা জাহিদ হাসান, নেহাল আহমেদ রায়হান, সারোয়ার আলম সাফি, রুহুল আমিন, জুবায়ের রশিদ , নেওয়াজ শরীফ সৌরভ,ফারহান হোসেন কেলভিন সহ রাজশাহী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী মহানগর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬