ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘বন্দে মাতরম’ নিয়ে মুখোমুখি মুসলিম ল বোর্ড ও শুভেন্দু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই পশ্চিমবঙ্গের সব স্কুল ও মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছেন শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্তের বিরোধিতা করছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। অবিলম্বে এই আদেশ প্রত্যাহার অথবা অন্তত মুসলিম ছাত্রছাত্রীদের এই গান গাওয়া থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। তবে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে থাকতে হলে ‘বন্দে মাতরম’ ও ‘জন গণ মন’-এর প্রতি সম্মান দেখাতেই হবে।

এক বিবৃতিতে বোর্ডের মুখপাত্র ড. এস কিউ আর ইলিয়াস বলেছেন, কোনো ছাত্র বা ছাত্রীকে তার ধর্মীয় বিশ্বাসের পরিপন্থি কোনো গান বা লেখা আবৃত্তি করতে বাধ্য করা মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সবার জন্য জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক হবে। তিনি বলেন, “যদি এই দেশে বাঁচতে চান, তাহলে আপনাদের অবশ্যই ‘বন্দে মাতরম’ ও ‘জন গণ মন’ গাইতে হবে।”

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘বন্দে মাতরম পুরো দেশের জাতীয় সংগীত। এটি শুধু আমার, আপনার, কোনো রাজ্য বা কোনো নির্দিষ্ট ধর্মের নয়। এটি জাতীয় সংগীত। বিষয়টি নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ থাকা উচিত নয়।’

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘বন্দে মাতরম’ নিয়ে মুখোমুখি মুসলিম ল বোর্ড ও শুভেন্দু

আপডেট সময় : ১১:৪৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬