ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটি-হোটেলের ক্ষতি গণভোট বাস্তবায়ন-পদ্মার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে ১১ দলের সমাবেশ  ১৬ মে আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের আপত্তিকর ভিডিও ভাইরাল শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা খুবির ১৫ শিক্ষার্থীর ডিন’স অ্যাওয়ার্ড লাভ তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল দাবি করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন এবং তিনি ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে বিভাগটিতে ভর্তি হন।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে আসিফ নজরুল বলেন, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি না এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তোলা হচ্ছে। তবে তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে উল্লেখ করেন।

পোস্টে তিনি জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন। সে সময় আইন বিভাগের ওপরের ব্যাচের ছাত্র হিসেবে বিষয়টি তিনি নিজেও জানতেন বলে উল্লেখ করেন আসিফ নজরুল।

তিনি আরো বলেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বর্তমানে দেশের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পরিবেশবিষয়ক কর্মী ও সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব উল্লেখযোগ্য।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল আরো দাবি করেন, সে সময় দেশে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কঠোর শাসন চলছিল। পাশাপাশি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে এরশাদের সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল

আপডেট সময় : ০৮:৩৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬