সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- আপডেট সময় : ০৮:৪২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।
নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘নীল প্যানেল’ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
দুই সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন মো. জিয়াউর রহমান।
সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল। সদস্য পদে রয়েছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়–য়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।
জামায়াত সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সভাপতি পদে রয়েছেন আবদুল বাতেন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী।
সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম প্রার্থী হয়েছেন। সহ-সম্পাদক পদে রয়েছেন মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভূঁইয়া।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।
এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ এবার আংশিক প্যানেল ঘোষণা করেছে। এ প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজমল হোসেন বাচ্চু। সহ-সম্পাদক পদে রয়েছেন মোস্তফা আসগর শরীফী। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম।
এছাড়া প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনুছ আলী আকন্দ। সম্পাদক পদে রয়েছেন ফরহাদ উদ্দিন ভূঁইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খান। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে।




















