ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জে অপহরণ-চাঁদাবাজি মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ বজ্রপাতের সময় জীবন বাঁচাতে পারে ‘৩০-৩০ নিয়ম’ বিদ্যুতের কোনো লোডশেডিং নেই, যেটা ছিল সাময়িক: বিদ্যুৎমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ও হাজী শরীয়তুল্লাহর বংশধর বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ

আজ সাড়ে ৩ ঘণ্টা বিদ্যু থাকবে না যেসব এলাকায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক: জরুরি সংস্কারকাজের জন্য আজ মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জ শহরের সব এলাকায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সংযোগ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

পিডিবির স্থানীয় সূত্র জানায়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সংযোগ লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কালিপুর হাওর এলাকায় অবস্থিত ওই টাওয়ারের স্থলে নতুন পোল বসানোর জন্য জরুরি ভিত্তিতে সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।

এ কারণে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত সংযোগ চালু করা হবে বলে জানানো হয়েছে।

সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ বলেন, লাইনের নিরাপত্তা নিশ্চিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতেই এই জরুরি মেরামতকাজ করা হচ্ছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ সাড়ে ৩ ঘণ্টা বিদ্যু থাকবে না যেসব এলাকায়

আপডেট সময় : ০৩:৪৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬