ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি রাজশাহী সিটি করপোরেশন: ঠিকাদারকে বাঁচাতে কর্তাদের ‘বলির পাঁঠা’ বানায় রাসিক জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই: মিয়া গোলাম পরওয়ার ৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী ফিলিস্তিনিদের নানাভাবে গায়েব করে দিচ্ছে ইসরাইল জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ সালে ‘লিগ্যাল এইড’ ধারণা দিয়েছিলেন পুঠিয়ায় ধর্ষণ মামলা থেকে বাঁচতে মিথ্যা বিয়ে! দুই মাস পরে তালাক

ইসলামী মূল্যবোধের আলোকে যুব সমাজকে গড়ে তুলতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে “যুব ইউনিট দায়িত্বশীল সমাবেশ ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বিকেল ৪টায় মহানগরীর হায়দার কনভেনশন সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি আলহাজ রুহুল আমিন দারস পেশ করেন। মতিহার থানা যুব বিভাগের সভাপতি মো আফজাল হোসেন এর সঞ্চালনায় ও রাজশাহী মহানগরী জামায়াতের যুব সেক্রেটারি সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির এ্যাডভকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল এবং সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের অধিকাংশ যুব সমাজের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। দেশ রক্ষা ও সমাজ গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে সচেতন ও দায়িত্বশীল যুব নেতৃত্ব গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, নৈতিকতা ও ইসলামী আদর্শে উজ্জীবিত যুবকরাই দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। এজন্য যুব সমাজকে সংগঠিত হয়ে মানবিক, নৈতিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের যুব ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসলামী মূল্যবোধের আলোকে যুব সমাজকে গড়ে তুলতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের

আপডেট সময় : ০১:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬