ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক শিল্পের মতো সুবিধা দেওয়া হবে: অর্থমন্ত্রী কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন হোসাফের মোয়াজ্জেম সংস্কার বাস্তবায়নে বিএনপির টালবাহানার কথা ইইউকে জানালেন বিরোধীদলীয় নেতা অধিবেশন চলাকালে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ ও দূর্নীতিবিরোধী কার্ড চান আসিফ মাহমুদ সংকট সমাধানে প্রয়োজন কার্যকরী পদক্ষেপ: ড. মাসুদ তারেক রহমানের সফল নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সম্পন্ন হয়েছে : সেতুমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের আরো কাছে বাংলাদেশ জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ ও দূর্নীতিবিরোধী কার্ড চান আসিফ মাহমুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমাননকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের যে কোনো সমস্যা সমাধানে আমাদের প্রধানমন্ত্রী একটাই কাজই করছেন, সেটা হচ্ছে কার্ড। বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং দুর্নীতি। এ থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীকে বলবো— আমাদেরকে চাঁদাবাজ এবং দুর্নীতিবিরোধী কার্ড দেন।

সোমবার সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জনগণের সেবা করার জন্য এনসিপির দরজা সবার জন্য খোলা থাকবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, গণহত্যাকারী এবং ফ্যাসিবাদের সহযোগী, সন্ত্রাস এবং চাঁদাবাজ ছাড়া বাকি সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের পরে দেখছি, এ সরকার ভয়ানকভাবে ফেইল করছে। শুধুমাত্র জনগণের আকাঙ্খা বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে নয়। এক্ষেত্রে তারা তো ফেইল করছেই। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এ সরকারের জনগণের গণরায় বাস্তবায়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে দুর্বলতা দেখছি।

তিনি বলেন, সরকার একদিকে বলছে তেলের সর্বোচ্চ মজুদ আছে, অপরদিকে দেশের ইতিহাসে সর্বোচ্চ লাইন পাম্পগুলোতে দেখছি। সরকার বিশ হাজার কোটি টাকা ছাপিয়েছে। কিন্তু তারা বলছে তাকে ছাপানো বলা যাবে না। তাহলে এটাকে ফটোকপি বা অন্য কিছু বলতে হবে নাকি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপি’র এই মুখপাত্র বলেন, আমরা এনসিপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়তে গুরুত্ব দিচ্ছি। আমরা এতোটুকু নিশ্চয়তা দিতে চাই— যারা আমাদেরকে ভোট দিতে আসবেন, তাদের একটা ভোটও আমরা নষ্ট হতে দিবো না। আমরা প্রত্যেকটি কেন্দ্রে শক্তিশালীভাবে পাহারা দিবো।

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ, ইসহাক সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ ও দূর্নীতিবিরোধী কার্ড চান আসিফ মাহমুদ

আপডেট সময় : ১০:০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬