ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার দাওকান্দি সরকারি কলেজে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে পিটুনি আইভীকে গ্রেপ্তার দেখানো নিয়ে হাইকোর্টের রুল বিএনপির মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চান ছাত্রদল নেত্রী জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন হচ্ছে জামায়াত নির্মূল করতে গিয়ে অনেকেই নির্মূল হয়ে গেছে: গোলাম পরওয়ার খাল কেটে কুমির আনবেন না: বিরোধী দলকে তথ্য প্রতিমন্ত্রী যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব—হরমুজ খোলা, পরমাণু আলোচনা পরের ধাপে খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হানা, হুমকির প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ, অবরোধ

গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: রাজশাহী রেঞ্জ ডিআইজি সতর্কতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা রয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার ২৫ এপ্রিল রাজশাহীতে এ বিষয়ে সংশ্লিষ্ট সব ইউনিট ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যায়। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা রয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

শনিবার রাজশাহীতে এ বিষয়ে সংশ্লিষ্ট সব ইউনিট ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা স্মারকে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে বলে তথ্য পাওয়া গেছে। এসব স্থাপনার মধ্যে জাতীয় সংসদ, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ জনসমাগম হয়- এমন স্থানগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর উপ মহাপরিদর্শক মোহাম্মদ শাহাজাহান, পিপিএম বার পিএইচডি মুঠোফোনে গণমাধ্যমকে জানান, আমরা কোনোরকম হুমকি দেখছি না।

তবে আমাদের যে পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) আছে, তার যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছি। কোন বিশেষ দিন বা দিবসকে ঘিরে নয় বরং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় আমরা বদ্ধপরিকর এবং সব সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহীর রেঞ্জের সকল থানা গুলোকে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার এবং সতর্ক সাথে বলা হয়েছে।

তার কাছে মাদক নির্মুল বিষয়ে জানতে চাইলে। তিনি আরও বলে মাদক আমাদের যুব সমাজকে গ্রাস করছে পাশাপাশি মাদকদ্রব্য অধিদপ্তরের আরও জোরালো ভূমিকা রাখা উচিৎ। আপনারা গনমাধ্যম কর্মি তথ্য দিয়ে সহযোগীতা করেন। আমাদের কাজ করতে সুবিধা হয়।সবাই মিলে কাজ করলে মাদক থেকে দেশের যুব সমাজ কে রক্ষা করা যাবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: রাজশাহী রেঞ্জ ডিআইজি সতর্কতা

আপডেট সময় : ১০:৩১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬