ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন অবরোধের মধ্যেই দু’টি জাহাজ জব্দ করলো ইরান হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভাগীয় কমিশনারকে শিবিরের স্মারকলিপি মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত মোদিবিরোধী লেখালেখির কারণে আমাকে গুম করা হয়: ট্রাইব্যুনালে জেরায় মাশরুর আনোয়ার ‎রাজশাহী কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছাত্রদলের অব্যাহত সন্ত্রাস ও সিটি কলেজে বর্বরোচিত হামলার প্রতিবাদ শিবির সভাপতির রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রামেক হাসপাতাল মায়ের মৃত্যুর প্রতিবাদ করা সেনাসদস্যকে মারধর

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের লক্ষ্যে জমা দেওয়া এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার (২২ এপ্রিল) প্রাথমিকভাবে তার দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন।

তিনি আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে এবং কোনো প্রকার ত্রুটি পাওয়া গেলে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে নারী আসনে এনসিপির মনোনীত প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে নুসরাত তাবাসসুমকে বেছে নেয় দলটি। মনিরা শারমিন বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা ছিলেন।

তিনি ২০২৫ সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। নির্বাচন কমিশনের বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো সরকারি বা সামরিক কর্মকর্তা পদত্যাগ বা অবসরের তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

মনিরা শারমিনের ক্ষেত্রে এই সময়সীমা পূর্ণ না হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিলের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত আসনের জন্য মনোনীত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

আপডেট সময় : ১২:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬