ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনের গলাকাটা লাশ পাওয়া গেছে। মঙ্গলবার ২১ (এপ্রিল) ভোরে নিহতের পিতা নমির হোসেন দরজার সামনে রক্ত দেখে ঘরে প্রবেশ করলে খাটের ওপর বিছানার চাদর দিয়ে ঢাকা গলা কাটা অবস্থায় নিহতদের লাশ দেখতে পায়। নিহত চারজন হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ, মেয়ে সাদিয়া রহমান! স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

আপডেট সময় : ০৩:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬