এসময় তিনি বলেন, আপনাদের প্রত্যেকের জন্য এবং আমরা একসঙ্গে যা অর্জন করেছি তার জন্য অত্যন্ত গর্বিত। এ নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি টরন্টোর দুটি আসনে জয়ের মাধ্যমে কানাডার হাউজ অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন নিশ্চিত করেছে।
সংবাদ শিরোনাম ::
কানাডায় এমপি হয়ে ইতিহাস গড়লেন ডলি বেগম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক: কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবার কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন ডলি বেগম।




















