ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালকে ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে মানববন্ধন ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : শিক্ষামন্ত্রী জুলাইকে ধারণ করলে বিনা তর্কে গণভোট মানতে হবে: মাহমুদুর রহমান হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ শ্যামলীর কুখ্যাত চাঁদাবাজ যুবদল নেতা মঈন গ্রেফতার জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধেক সত্য বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন: দিলারা চৌধুরী আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই পক্ষই, নজর ট্রাম্পের দিকে

ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নিজেরা বাহবা নিতে পরীক্ষার হলে প্রবেশ করলে তাদের পাস করিয়ে দিয়েছে। এ কারণে শিক্ষার গুণগত মান শেষ হয়ে গেছে। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

সোমবার যশোর পিটিআই অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে হবে। এ জন্য আগে ঠিক হতে হবে শিক্ষকদের। কেউ আদেশের ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুল ইসলাম, যশোর-৬ আসনের অধ্যাপক মোক্তার আলী, যশোর-৫ আসনের অ্যাডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহ-৩ আসনের মতিউর রহমান, বাগেরহাট-৪ আসনের আব্দুল আলিম ও নড়াইল-২ আসনের আতাউর রহমান বাচ্চু।

এসময় যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নূরুল হক ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬