ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েকটি রাজনৈতিক দল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, তা অক্ষরে অক্ষরে বিএনপি বাস্তবায়ন করবে। মানুষের আকাঙ্ক্ষার জন্য ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে, সংস্কারে পরিকল্পনা ৩১ দফায় আগেই নেওয়া হয়েছে। অনেকে ভুলভাবে সবকিছু উপস্থাপন করার চেষ্টা করছে। অযথা অহেতুক কিছু বিষয় নিয়ে সমস্যা তৈরি করা হচ্ছে।

রোববার রাজধানীর রমনায় ‘ইস্টার সানডে’ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে আর্চবিশপস হাউসে ইউনাইটেড ফোরাম অব চার্চেস বাংলাদেশ।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট আর্চবিশপস বিজয় এন ডি ক্রুজ-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক ডেভিড অনুরুদ্ধ দাস, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবু সুশীল বড়ুয়া প্রমুখ।

একটি মানবিক দেশ গড়ার সংকল্প কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি শান্তি চায়। তাই বাংলাদেশকে সম্পূর্ণ অসাম্প্রদায়িক সাম্যের দেশ গড়তে চায়, বাংলাদেশ ধনী দেশ নয়, ধনী দেশ হতেও চাই না। শুধু রাজনীতির জন্য রাজনীতি করতে চাই না; আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাই। একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আজ একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন সম্পন্ন করে নতুন সময়ে প্রবেশ করেছি। এই সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে চাই।

এসময় কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করে। আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। এর পরিবর্তে মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের আগামীর পথ চলার শক্তি। রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ একদিকে যেমন ইসলাম ধর্মকে ধারণ করেছে, তেমনি সনাতন ধর্মাবলম্বীরাও এখানে মিশে আছে। আবার খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীরাও এ মাটির অবিচ্ছেদ্য অংশ। সুতরাং ধর্মকে বিভাজন করার কোনো সুযোগ নেই। আমরা হাজার হাজার বছর ধরে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করছি। ধর্মবিশ্বাস একান্তই ব্যক্তিগত বিষয়। এটাকে আমরা রাষ্ট্রের মধ্যে নিয়ে আসতে চাই না। আমরা দেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।

দেশে চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সংকটের মধ্যেও সরকার গুরুত্ব দিয়ে বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বারবার বলছেন পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে। এরপরও দেখা যাচ্ছে কিছু মানুষ আতঙ্কিত হয়ে বাইক নিয়ে বারবার তেল নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কয়েকটি রাজনৈতিক দল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৫৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬