ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ার বাজার খুলতেই তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এশিয়ার বাজার খোলার পরপরই ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারের ওপরে উঠেছে।

সর্বশেষ হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১১৫ দশমিক ৮৪ ডলার, যা আগের দিনের তুলনায় প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেশি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার আগে তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার। ওই ঘটনার পর থেকেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

এরই ধারাবাহিকতায় ১৯ মার্চ তেলের দাম সর্বোচ্চ ১১৮ ডলারে পৌঁছায়। পরে কিছুটা কমলেও শুক্রবার পর্যন্ত তা ১১২ ডলারের কাছাকাছি ছিল, যা সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় অনেক বেশি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তেলের বাজারে এই অস্থিরতা আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এশিয়ার বাজার খুলতেই তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

আপডেট সময় : ০৪:২৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬