ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধানতম দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের। রোববার রাজধানীর বিজয় সরণিতে এক রেস্তোরাঁয় ন্যাশনাল প্রফেশনাল এলায়েন্স আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, সাংবিধানিকতার দোহাই দিয়ে সংস্কার আটকে রাখলে মুজিবুর রহমানের ছবি কেন সরকারি অফিসে নেই। সাংবিধানিকতার দোহাই দিলে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংসদে প্রধানমন্ত্রীর অফিসে লেখা হয়েছে, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে এটা যেমন সম্ভব হয়েছে। তেমনিভাবে সংবিধানে সংস্কার পরিষদ না থাকলেও জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই তা করতে হবে।

আখতার হোসেন আরো বলেন, এই সালাহউদ্দিন আহমেদ ঐক্যমত্য কমিশনে বলেছিলেন, সংসদ সদস্যরা জুলাই সনদের শর্তগুলো মানতে বাধ্য থাকবেন আর এখন তিনিই সংসদে এসে তা মান্য করছেন না। সালাহউদ্দিন আহমেদের সেই সময়ের বক্তব্য আজ ভাইরাল হয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার বিচার কীভাবে হবে সংস্কার কীভাবে হবে এসব কথা জিজ্ঞেস করলে একটি দল উটপাখির মতো মাথা বালুর মধ্যে গুজে দিত। মাথাটা বের করলেই বলত নির্বাচন, নির্বাচন নির্বাচন। তসবির সবগুলো দানায় একটাই শব্দ নির্বাচন আর নির্বাচন। আমরা বলেছিলাম খাওদাও লুটপাটের জন্য নির্বাচনের কথা বলছে, তারা বলতো নির্বাচনের পর সংস্কার হবে। এখন তারা বলছে সংবিধানে লেখা নেই।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা সংস্কার চায় না সংবিধানের কথা বলে সংস্কার করতে চায় না তাহলে তাদের ওয়াশআউট করে দিয়ে ২০২৯ সালে একটি নির্বাচন হবে সেখানে যারা সংস্কার চায় তাদের মাধ্যমে একটি সংসদ গঠন হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা বলছে আমার কথার কারণে নাকি একজন অসুস্থ হয়ে গিয়েছে। সবাই বড় বড় ডাক্তার হয়ে গিয়েছে। রাজনীতির মাঠে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে কেউ অসুস্থ হয়ে যায় নাকি। যতদিন রাজনীতিতে আছি ততদিন চাঁদাবাজ, সন্ত্রাসী ও লুটপাটের বিরুদ্ধে লড়ে যাব, এই লড়াই থামবে না।

ন্যাশনাল প্রফেশনাল এলায়েন্সের ইফতারে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন

আপডেট সময় : ০৩:২৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬