ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

ঈদের আগেই অতিরিক্ত ভাড়া আদায়, বিপাকে ঘরমুখী মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ঈদ সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন ঈদে ঘরমুখী মানুষ।

ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়ে যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। দূরপাল্লার পরিবহনের পাশাপাশি লোকাল পরিবহনেও ভাড়া বেড়ে দাঁড়ায় দ্বিগুণ। বাড়ি ফেরার তাড়া অথবা ঈদ শেষে কর্মস্থলে ফেরার ব্যস্ততা উভয় কারণেই যানবাহনে থাকে যাত্রীদের উপচেপড়া ভিড়। আর এই ভিড়কে পুঁজি করেই পরিবহনে বাড়ানো হয়েছে ভাড়ার পরিমাণ। ঈদে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া দিতে হয়— এমনটাই যেন নিয়মে পরিণত হয়েছে। শিবচর থেকে ঢাকার বাসভাড়ার পরিমাণ নির্ধারণ করে তালিকা টানানো হয়েছে পাঁচ্চর গোলচত্বরে। তবে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া ঈদে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ বলে মনে করেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, পদ্মা সেতু চালুর পর ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটে। এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতে নতুন গতি এসেছে। তবে সেতু চালু হলেও বাড়তি ভাড়ার বিড়ম্বনা পিছু ছাড়েনি এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাধারণ যাত্রীদের । তবে ঈদ সামনে রেখে এই এক্সপ্রেসওয়ে ঘিরে আরেকটি বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে বাড়তি ভাড়া আদায়।

পদ্মা সেতু চালু হওয়ার পর সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন মাদারীপুরের শিবচর এলাকার যাত্রীরা। ভাঙ্গা থেকে ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান রুটে সাধারণত লোকাল পরিবহন চলাচল করে। অনেক দিন ধরেই শিবচরের পাঁচ্চর স্ট্যান্ড থেকে ঢাকার ভাড়া ছিল ২০০ টাকা। তবে এবার স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে ভাড়া কমিয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ও শিবচর থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী রাজধানী ঢাকায় যাওয়া-আসা করেন। ভাঙ্গা থেকে ছেড়ে আসা লোকাল পরিবহনগুলো এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজ থেকে যাত্রী নিয়ে থাকে। ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত যাত্রীপ্রতি ২০০ টাকা ভাড়া। একই পরিমাণ ভাড়া ১০-১২ কিলোমিটার পরে এসে শিবচরের সূর্যনগর, পাঁচ্চর থেকেও নেওয়া হতো এতদিন। বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের চালক ও সংশ্লিষ্টদের বাগ্‌বিতণ্ডা নিত্যদিনের ঘটনা।

এক্সপ্রেসওয়ের সূর্যনগর, পাঁচ্চরসহ বিভিন্ন স্টপেজ থেকে যাত্রী নিলেই বাস সংশ্লিষ্টদের দিতে হয় ২০ টাকা হারে চাঁদা! স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ চাঁদা আদায় করা হতো। ফলে যাত্রীদের বাড়তি ভাড়া দিয়েই ঢাকায় যেতে হতো। ঈদ মৌসুমে এ ভাড়ার পরিমাণ বেড়ে দুই থেকে তিন গুণ করা হয়েছে। চাঁদার পরিমাণও বেড়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। যাত্রীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আগে পাঁচ্চর থেকে ঢাকার ভাড়া ছিল ২০০ টাকা। বর্তমানে ১৭০ টাকা করে নেওয়া হচ্ছে। পাঁচ্চরে ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ঢাকাগামী লোকাল পরিবহনের চালক রবিউল ইসলাম জানান, ব্রিজের টোল, তেলের দাম তো কমেনি। অথচ যাত্রীদের ভাড়া কমানো হয়েছে।

রহমান মিয়া নামের এক যাত্রী বলেন, কয়েকদিন ধরে ভাড়ার পরিমাণ ৩০ টাকা কমানো হয়েছে। এটা লোকাল পরিবহনের ভাড়া। দূরপাল্লার পরিবহনে ২০০ টাকাই নেয়। তবে ঈদের সময় এ ধারা কতটুকু বজায় থাকে এটাই দেখার বিষয়। কারণ, বাড়তি ভাড়া নিয়ে যাত্রীরা প্রতিবাদ করলে হেনস্তার শিকার হতে হয়। এজন্য যাত্রীরা তেমন কিছু বলতে পারে না।

মো. রনি মিয়া নামের আরেক যাত্রী বলেন, এখন ভাড়া কিছুটা কমানো হয়েছে। আমাদের নতুন এমপি বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি বাসস্ট্যান্ডে বেশ কয়েকবার এসেছেন। এখন ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হয়েছে। তবে ঈদের সময় বাড়তি ভাড়ার বিড়ম্বনা ঠেকানো বেশ চ্যালেঞ্জ হয়েছে ।

মাদারীপুর-১ শিবচর আসনের ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা জানান, শিবচর থেকে ঢাকার উদ্দেশে যাওয়া যাত্রীরা দীর্ঘদিন ধরেই জুলুমের শিকার হচ্ছেন। মহাসড়কের সূর্যনগর ও পাঁচ্চর এলাকায় পরিবহনে চাঁদাবাজির কারণে বাড়তি ভাড়া গুনতে হয় যাত্রীদের। আমরা চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে রয়েছি। এ রুটে সব বাসের চালকদের বলে দেওয়া হয়েছে, স্ট্যান্ডে কোনো চাঁদা তারা দেবেন না। আর যাত্রীদের ভাড়ার পরিমাণও বাস-মালিকদের সঙ্গে আলাপ করে কমানো হয়েছে।

দুর্ঘটনা এড়ানোসহ মহাসড়কে যেকোনো বিশৃঙ্খলা রোধে হাইওয়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম। তিনি জানান, ঈদে যাত্রীসেবা নিশ্চিতে বাড়তি টহল থাকবে। তাছাড়া দুর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক পুলিশের তৎপরতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদের আগেই অতিরিক্ত ভাড়া আদায়, বিপাকে ঘরমুখী মানুষ

আপডেট সময় : ০৩:৫৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬