ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না : শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে আমাকে সংবর্ধনা বা ফুল দিয়ে অভ্যর্থনা জানানো যাবে না। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়ায় উপজেলা পরিষদে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড়িয়ে সংবর্ধনা জানানোর দৃশ্য দেখে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবে না। রাস্তায় এসে আমাকে শুভেচ্ছা জানানোর দরকার নেই। আমি নিজেই তোমাদের সঙ্গে স্কুলে গিয়ে দেখা কথা বলব। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি শিথিল করা হয়নি। এটি ধাপে ধাপে করা যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

একই দিনে শিক্ষামন্ত্রী কচুয়ায় নিবন্ধিত বেসরকারি এতিমখানায় চেক বিতরণ এবং উপজেলা সমাজকল্যাণ কমিটি ও রোগী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চেক ও হুইল চেয়ার বিতরণ করেন। পরে কচুয়া প্রাথমিক শিক্ষক ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬