ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হান্নান মাসউদের গাড়িবহরের ওপর হামলা চালায়। এতে হান্নান মাসউদসহ ১৫-২০ জন নেতাকর্মী আহত হন।

তিনি আরো বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের এই হামলা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর প্রকাশ্যে হামলা দেশের আইনশৃঙ্খলার অবনতিরই বহিঃপ্রকাশ। জুবায়ের দাবি করেন, রাজনৈতিক সহিংসতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। অন্যথায় দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রশাসনকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

আপডেট সময় : ০৪:০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬