ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশের নির্বাচনি অনিয়ম তদন্তে কমিশন গঠনের দাবি খেলাফত মজলিসের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: গত ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনের ভোটের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে ফলাফল বাতিল ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দুপুরে ঢাকার পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির মহাসচিব জালালুদ্দীন আহমদ।

এছাড়াও এই নির্বাচনে সারা দেশের বিভিন্ন আসনে অনিয়ম ও কারচুপির নানা অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এসময় দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে ছয় দফা দাবির কথা তুলে ধরা হয়। জালালুদ্দীন আহমেদ অভিযোগ করেন, নির্বাচনের পর ঢাকা ১৩ আসনে খেলাফত মজলিসের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই আসনের নির্বাচিত এমপি ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে মামলার হুমকি প্রদান করেছে।

সারা দেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও মামলার হুমকির অভিযোগ এনে তা বন্ধের আহ্বান জানান দলের নেতারা। দাবি না মানা হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সারা দেশের নির্বাচনি অনিয়ম তদন্তে কমিশন গঠনের দাবি খেলাফত মজলিসের

আপডেট সময় : ০৮:৩৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬