জ্বালানি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে যে স্ট্যাটাস দিলেন পাটওয়ারী-আসিফ
- আপডেট সময় : ০২:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যের প্রতিবাদে এবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নিজের ভাষা ও নিজের সম্পদকে ভালবাসুন। নিজের যা আছে, সেটাকে ভালবাসুন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।
এরপর আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে লিখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী?’
নাসীরউদ্দিন পাটওয়ারী লিখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’




















