হাসিনাকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনায় আসিফ
- আপডেট সময় : ০৩:২১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে—রয়টার্সকে তারেক রহমানের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ। শনিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সমালোচনা করেন।
তিনি বলেন, ‘কোনো কোনো রাজনৈতিক নেতা ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছেন যে, তার মায়ের সাথে কী ঘটেছিল সেটাও ভুলে গেছেন। বিএনপি এসব পদক্ষেপের মাধ্যমে জনবিরোধী অবস্থান নিয়েছে। শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর কথা বলে তারেক রহমান একই ভুল করছেন। এমন হলে এনসিপি জনগণকে সাথে নিয়ে তার জবাব দেবে।’
বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, তাদের ইশতেহারে পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো ধারণা নেই। নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীদের ক্ষুদ্র কারণে শোকজ করছে বলেও অভিযোগ করেন তিনি।




















