ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইডি হ্যাক নিয়ে মিথ্যাবাদীরা জনগণের বন্ধু হতে পারে না: তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা আইডি হ্যাক নিয়ে মিথ্যা কথা বলেন, তারা জনগণের বন্ধু হতে পারে না। ৫ আগস্টের পর রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়নি। সোমবার বেলা পৌনে ৩টার দিকে যশোরে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই রাজনৈতিক দল আইডি হ্যাক হওয়ার অজুহাত দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের আসল চরিত্র প্রকাশ করছে।

তিনি বলেন, একটি দল দেশের অর্ধেক জনগোষ্ঠীকে তুচ্ছতাচ্ছিল্য ও নারীদের ঘরে আটকে রাখতে উঠে পড়ে লেগেছে। এর আগে খুলনায় তারেক রহমান বলেন, যারা ইসলাম কায়েমের কথা বলে, তারা ভুলে যাচ্ছে—নবী করিম (সা.)-এর সহধর্মিণী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। তাহলে নারীদের কর্মজীবনকে অপমান করার এখতিয়ার কারো নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইডি হ্যাক নিয়ে মিথ্যাবাদীরা জনগণের বন্ধু হতে পারে না: তারেক রহমান

আপডেট সময় : ১১:৫২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬