বিএনপি ও ধানের শীষ সাপের বিষে পরিণত হয়েছে: এনসিপি নেতা তারিকুল
- আপডেট সময় : ০৩:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: তারেক রহমানের ধানের শীষ ও বিএনপি সাপের বিষে পরিণত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী এই সাপের বিষকে মানুষ প্রত্যাখান করবে বলেও মনে করেন এনসিপির নির্বাহী পর্ষদ সদস্য এডভোকেট তরিকুল ইসলাম। তারা বলছে আই হ্যাভ আ প্ল্যান আছে। কিন্তু তাদের প্ল্যান হচ্ছে ভোট কেন্দ্র দখলের প্ল্যান। শনিবার ( ৩১ জানুয়ারি) ময়মনসিংহের ভালুকা শহীদ মিনারে এনসিপির নির্বাচনি পদযাত্রার এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ এগারো আসনের এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থী ডা. জাহিদুর রহমান বলেন, আমাদের এগারো দলীয় ঐক্য জোটের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে তার রূপরেখা দেওয়া। ভালুকার জামায়াতের প্রার্থী পাঠান ভাই জাতীয় স্বার্থে ত্যাগ স্বীকার করেছে। আমরা ভারত নয় বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। আমরা চাই কৃষকের অধিকার, মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত, স্থানীয় তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। ইন্ডাস্ট্রি যেমন দরকার, তেমনি কৃষকের জন্য চাষের জমি দরকার। আমরা এই বিষয়ে সমন্বয় করব ইনশাআল্লাহ। আমরা মনে করি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি জনগণের কর্মচারী। আমরা আপনাদের কর্মচারী হিসেবে কাজ করব ইনশাআল্লাহ।
ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল করিম বলেন, বাংলাদেশের ৫৪ বছর অতিক্রম করেছি, সেই পিছনে আর ফেরত যেতে চাই না। বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজির সংস্কৃতি মুক্ত করে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। এই নির্বাচনে এগারো দলীয় ঐক্য জোটকে নির্বাচিত করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে ।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন বলেন, আমরা এই সমাবেশ থেকে আরও একটা বার্তা দিতে চাই , রাজনৈতিক কারণে কোন সংখ্যালঘুর উপর হামলা করা হয়, তাহলে বিশেষ মানবাধিকার সেলের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশ আর কখনো গোপালগঞ্জ বা বগুড়ার দিকে যাবে না, বাংলাদেশ এখন বাংলাদেশ পন্থার দিকে যাবে ইনশাআল্লাহ। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কোন ধরনের ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ।
এনসিপির নির্বাচনি পদযাত্রার ভালুকা পথসভায় আরও জামায়াতে ইসলামী ভালুকা উপজেলার আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, এনসিপির ময়মনসিংহ জেলার সদস্য ইকরাম ইলাহি সাজ প্রমুখ।




















