ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ববি হাজ্জাজের ধানের শীষের বিরুদ্ধে রিকশা নিয়ে লড়বেন মামুনুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ ও মাওলানা মামুনুল হক তাদের প্রতীক গ্রহণ করেছেন। বিএনপি থেকে মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীক পেয়েছেন। অন্যদিকে, একই আসনে জামায়াত জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রিকশা প্রতীক পেয়েছেন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৫ ও ঢাকা-১৩-এর রিটার্নিং কর্মকর্তা মো: ইউনুচ আলীর নেতৃত্বে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিকে, বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার নির্বাচনী প্রধান সহকারী কাজী মো: ইউসুফ। আর মো: মামুনুল হকের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার ছোট ভাই মাশরুরুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ববি হাজ্জাজের ধানের শীষের বিরুদ্ধে রিকশা নিয়ে লড়বেন মামুনুল হক

আপডেট সময় : ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬