ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির বিতর্কিত ভূমিকায় ধৈর্যের পরিচয় দিতে চাই: তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি নির্বাচন কমিশনের সম্প্রতি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

সভায় তারেক রহমান বলেন, সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা তুলে ধরতে পারছি না।

গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে গণতান্ত্রিক মানুষ যেন এই শহীদ বা গুম হয়ে যাওয়া সদস্যদের আত্মত্যাগ থেকে প্রেরণা লাভ করতে পারে সেজন্য আমাদের দল সরকার গঠনে সক্ষম হলে শহীদদের নামে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নামে নামকরণ করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসির বিতর্কিত ভূমিকায় ধৈর্যের পরিচয় দিতে চাই: তারেক রহমান

আপডেট সময় : ০৩:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬