ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুতের কোনো লোডশেডিং নেই, যেটা ছিল সাময়িক: বিদ্যুৎমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ও হাজী শরীয়তুল্লাহর বংশধর বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ: এক দিনের রিমান্ডে প্রধান আসামী আজ সাড়ে ৩ ঘণ্টা বিদ্যু থাকবে না যেসব এলাকায় পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়, তামিলনাড়ুতে বিজয়ের চমক ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা। এই ব্যয় সর্বনিম্ন পর্যায়ে আনতে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তার ওপরও ব্যাপকভাবে জোর দিচ্ছে সরকার।

এর অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্য দিয়ে দেশের নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেট বন্ধ করা হবে।

এই দুই পদক্ষেপ কার্যকর করতে স্মার্টফোনের দাম সাধারণ মানুষের হাতের নাগালে আনতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি বা শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে। এর ফলে পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে শুল্কের হার প্রায় ৬০ শতাংশ হ্রাস পেল।

আজ মঙ্গলবার এনবিআর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাজারে আমদানিকৃত এবং দেশে সংযোজিত—উভয় ধরনের মোবাইল ফোনের দাম উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে।

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

কত কমবে মোবাইলের দাম?

এনবিআরের হিসাব অনুযায়ী, এই শুল্ক হ্রাসের ফলে ক্রেতারা সরাসরি আর্থিক সুবিধা পাবেন: আমদানিকৃত ফোন: ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি পূর্ণাঙ্গ আমদানিকৃত মোবাইলের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। দেশে সংযোজিত ফোন: দেশীয় কারখানায় সংযোজিত ৩০ হাজার টাকার বেশি মূল্যের ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা হ্রাস পাবে।

দেশীয় শিল্প রক্ষায় বিশেষ পদক্ষেপ

শুধু আমদানিকৃত ফোন নয়, দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যাতে অসম প্রতিযোগিতার মুখে না পড়ে, সেদিকেও নজর রাখা হয়েছে। এনবিআরের দ্বিতীয় প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাইল ফোনের যন্ত্রাংশ বা উপকরণ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে দেশীয় শিল্পের উপকরণ আমদানিতে শুল্কের হার ৫০ শতাংশ কমেছে।

এনবিআর জানিয়েছে, স্মার্টফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখাই সরকারের মূল উদ্দেশ্য। স্মার্টফোন সস্তা হলে দেশের আরও বেশি নাগরিক ডিজিটাল সেবার আওতায় আসবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিকদের হাতে প্রযুক্তি তুলে দিতে শুল্ক কমানোর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও এনবিআর আশা প্রকাশ করেছে। বাজারে এই নতুন দাম কার্যকর হলে মোবাইল হ্যান্ডসেট বিক্রি ও ডিজিটাল নিরাপত্তায় নতুন করে গতি আসবে বলে মনে করছেন প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

আপডেট সময় : ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬