ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে: মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

ওসমান হাদির মৃত্যুতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর শোকবার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ওসমান হাদির মৃত্যুতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে একটি শোকবার্তা পাঠিয়েছেন।২৩ ডিসেম্বর পাঠানো ওই বার্তায় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে তারা সবাই গভীরভাবে শোকাহত। বার্তায় রাজনৈতিক সহিংসতাকে পরিবার ও বৃহত্তর সমাজের জন্য গভীর ক্ষত সৃষ্টি করা এক অভিশাপ হিসেবে উল্লেখ করা হয়।

শোকবার্তায় আরো বলা হয়, একজন তরুণ নেতা হিসেবে শরিফ ওসমান হাদি সাহস ও দৃঢ়তার সাথে বাংলাদেশের মানুষের প্রতি তার অটল অঙ্গীকারের পরিচয় দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।

এই গভীর শোকের সময়ে তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানান ড. বালাকৃষ্ণন। বার্তায় শান্তিপূর্ণভাবে দেশকে ঐক্যবদ্ধ করা এবং বাংলাদেশের সকল নাগরিকের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে অধ্যাপক ইউনূসের সাফল্য কামনা করা হয়।

এছাড়া বাংলাদেশ সফরের আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে তিনি সেই আমন্ত্রণ গ্রহণের প্রত্যাশা করছেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমান হাদির মৃত্যুতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর শোকবার্তা

আপডেট সময় : ০৩:২৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫