ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সাথে দেশীয় সংস্থাগুলো ব্যর্থ হলে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

আবদুল্লাহ আল জাবের বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য ওসমান হাদি হত্যাকাণ্ড একটি বড় পরীক্ষা। এই ঘটনায় দৃশ্যমান ও কার্যকর বিচারিক পদক্ষেপ না নিলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ন হবে। তাই সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, অতীতেও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় আন্তর্জাতিক সহায়তা নেওয়া হয়েছে। ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের হত্যাকাণ্ডেও সেই পথ অনুসরণ করা জরুরি। ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে হাদি ছিলেন জুলাই-পরবর্তী সময়ের অন্যতম সাহসী কণ্ঠ, যিনি কোনো ভয়ভীতি ছাড়াই সত্য কথা বলতেন।

জাবেরের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ওসমান হাদির হত্যাকাণ্ডকে মূল আলোচনার বাইরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, হাদিকে ‘মেইন সাবজেক্ট’ থেকে বাদ দিলে রাষ্ট্রের প্রকৃত সমস্যাগুলো আড়ালে থেকে যাবে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই রাষ্ট্রের সিদ্ধান্ত গৃহীত হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। বিচার এড়িয়ে নির্বাচন দিয়ে দায় ঝেড়ে ফেলার সুযোগ সরকার পাবে না। দ্রুত দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য বিচারিক পদক্ষেপ না নিলে ইনকিলাব মঞ্চ রাজপথেই থাকবে।

তিনি বলেন, তদন্তে কারা বাধা দিচ্ছে এবং সরকার কেন দৃঢ় অবস্থান নিতে পারছে না- তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। খুনিরা বিদেশে পালিয়ে থাকলে বন্দি বিনিময় ও সহযোগিতা চুক্তির মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে হবে।

উলফা নেতাদের হস্তান্তরের নজির টেনে তিনি বলেন, একতরফা সমঝোতার রাজনীতি জনগণ আর মেনে নেবে না। ২৪ ঘণ্টার আল্টিমেটামে সরকারের পক্ষ থেকে সন্তোষজনক সাড়া না এলে ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি

আপডেট সময় : ০৯:৫৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫