আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি: ইনকিলাব মঞ্চের সদস্যসচিব
- আপডেট সময় : ১০:৩৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের বলেন, আমরা এখানে কি কান্নার জন্য এসেছি, না। আমরা ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। এখন পর্যন্ত তার খুনিকে গ্রেপ্তার করা হয়নি। এখন পর্যন্ত সরকার জানায়নি খুনি কোথায় আছে৷ আমরা সরকারকে স্পষ্ট বলতেছে চাই এখানে একজন খুনি না একটা চক্র রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে।
তিনি আরও বলেন, মিলিটারি মধ্যে ঘাপটি মেরে বসে থাকা দোসরদের বের করতে হবে। কোনো সংহিতা ছাড়া জনতার মিছিল নিয়ে সবাইকে শাহবাগ যাওয়ার আহ্বান জানান তিনি। ইনকিলাব মঞ্চের পক্ষ ছাড়া কোনো পক্ষের উস্কানিতে পা দেবেন না।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক একটি অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।





















