ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সারাদেশের মতো রাজশাহীতেও জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর কোটগুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু।

মোনাজাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

এদিকে একই সময়ে রাজশাহীসহ দেশের বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মিজানুর রহমান মিনু বলেন, “স্বৈরাচারী সরকারের নির্যাতনে দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সারা দেশের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

অপরদিকে, হরিপুর ইউনিয়নের বসরি গোরস্থান পাড়ায় ২ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি প্রচার সম্পাদক লিটনের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দেশনেত্রীর সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

আপডেট সময় : ০৯:১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫