ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহী কলেজে রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ: রাজশাহী কলেজে তিনদিন ব্যাপী রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ -২০২৫ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে কলেজের শহীদ সাকিব আনজুম ভবনের ১০১ নং কক্ষে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

টিচার ইনচার্জ ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা রবিউল হাসান মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। তিনদিন ব্যাপী আয়োজিত এই মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমের প্রশংসা করে কলেজ অধ্যক্ষ জানান , রাজশাহী কলেজের সংগঠনগুলোর মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি অন্যতম। সেবাধর্মী এই সংগঠন বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিবেশে সেবা দিয়ে থাকেন। রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের মানবিক কার্যক্রমের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের সহায়তা করছে। আমি এই সংগঠনের সেবামূলক কার্যক্রমের সফলতা বৃদ্ধির প্রত্যাশা করছি। ‘

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান রেজাউল করিম এবং ইউ এল ও মির্জা শামীম আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন টিচার ইনচার্জ ইতিহাস বিভাগের সহকারী শিক্ষক আল আমিন হক, সিটি ইউনিটের ও রাজশাহী কলেজ ইউনিটের যুব সদস্যরা।

উল্লেখ্য ১৮-২০ নভেম্বর পর্যন্ত চলমান তিনদিন ব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় অনাকাঙ্ক্ষিত বিভিন্ন দূর্যোগ ও শারীরবৃত্তীয় বিভিন্ন দূর্ঘটনায় প্রাথমিকভাবে চিকিৎসা সম্পর্কিত প্রশিক্ষণ ও সাইবার বুলিং ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণার্থীদের যেকোনো জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসার জন্য প্রস্তুত করে তোলার প্রত্যয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী কলেজে রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫