ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আসিফ নজরুলের ওপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
প্রসঙ্গ নিউজ ডেস্ক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা ড্রাফট আকারে জনগণের সামনে হাজির করতে হবে। এটা এখন আইন মন্ত্রণালয় পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের ওপরে জনগণের কিন্তু আস্থা নেই। উনি বারবার কিন্তু জনগণের আস্থার বাইরে গিয়ে, এই যে আমাদের জুলাই সনদটা রয়েছে সেটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেয়ার প্রচেষ্টা করছেন। গণঅভ্যুত্থানের পটভূমি না ধরে উনি জনগণের যে ঐতিহাসিক সনদ প্রকাশ, সেটাকে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে আমাদের একটা আশঙ্কা রয়েছে।

এনসিপির এই নেতা বলেন, ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে ঐকমত্য কমিশন কর্তৃক যে সনদটা দেয়া হয়েছে, এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতীয় ঐক্যের প্রতিক্রিয়ায় কেউ যদি বিভক্তির জায়গা নিয়ে আসতে চায়, প্রকারান্তে তারা ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, আমরা গত বছরের পাঁচ তারিখে দেখেছিলাম জনগণকে পাশ কাটিয়ে তারা ক্যান্টনমেন্টে গিয়েছিল। সেখানেও যেই ফ্যাসিবাদী শক্তিগুলো রয়েছে, তা আওয়ামী লীগ নামে হোক, জাতীয় পার্টি নামে হোক জুলাই সনদকে ভণ্ডুল করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ডক্টর ইউনুসের অধীনে যে ঐকমত্য কমিশন রয়েছে, তাদের আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আসিফ নজরুলের ওপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ১০:০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫